হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফরিদগঞ্জে চোরাই অটোরিকশাসহ তিন চোর আটক

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

ফরিদগঞ্জে চুরি যাওয়া অটোরিকশা (মিশুক) চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে দুই সহোদর রয়েছে। রোববার (২৭ জুলাই) রাতে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক ও চুরি করা অটোরিকশা উদ্ধার করা হয়।

‎আটককৃতরা হলেন- উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের ফনিসাইর গ্রামের রহমত উল্লাহর ছেলে শাকিল হোসেন (২৫) ও মো. রাব্বি (২২) এবং একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে তামিম ইকবাল (১৯)।

এর আগে একই উপজেলার লক্ষীপুর গ্রামের মো. এমরান হোসেনের ছেলে মো. সাজ্জাদের (১৯) অটোরিকশা চুরি হলে তিনি ফরিদগঞ্জ থানায় ২৭ জুলাই মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, অটোরিকশা চুরি হলে মালিক মো. সাজ্জাদ হোসেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে অপরাধী এই তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। চোরদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সোমবার (২৮ জুলাই) আদালতে প্রেরণ করা হয়েছে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭