হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে জামায়াত কর্মীকে দাড়ি ধরে লাঠিপেটা, স্ত্রীকে হেনস্তার দাবি

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীর দাগনভূঞা উপজেলায় নির্বাচনি বিরোধের জেরে এক জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত ওই কর্মীর দাড়ি ধরে টেনে ছিঁড়ে ফেলা ও তার স্ত্রীকে হেনস্তা করার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

শনিবার দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আহত নুরুল আবছার স্থানীয় ইব্রাহীম মুন্সী বাড়ির বাসিন্দা। অভিযুক্ত বেলাল হোসেন একই এলাকার বাসিন্দা ও যুবদল কর্মী হিসেবে পরিচিত বলে জানা গেছে।

নুরুল আবছার জানান, দুপুরে নামাজ শেষে ঘরে প্রবেশ করার পরপরই বেলাল হোসেন তার ঘরে ঢুকে অতর্কিত হামলা চালায়। “আমাকে দাড়ি ধরে টেনে ফেলে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়,” অভিযোগ করেন তিনি।

তার স্ত্রী জানান, স্বামীকে রক্ষার চেষ্টা করলে তাকেও লাঞ্ছিত করা হয়। তিনি দাবি করেন, নির্বাচনি প্রচারণার সময়ও তার স্বামীকে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ প্রাথমিক চিকিৎসা শেষে আহত নুরুল আবছারকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির গাজী সালেহ উদ্দিন জানান, বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং হামলাকারীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭