হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপির সেই নেতার বিরুদ্ধে ছাত্র-জনতার ৭ দফা দাবি

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

কুমিল্লা তিতাসে ওয়াজ-মাহফিল নিয়ে ইউনিয়ন বিএনপি নেতার কটূক্তির প্রতিবাদে সাত দফা দাবি ঘোষণা করেছে মুসলিম ছাত্র-জনতা।

মঙ্গলবার তিতাস প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মুসলিম ছাত্র-জনতার পক্ষে এসব দাবি উপস্থাপন করেন মো. সাইফুল ইসলাম। অভিযুক্তের নাম মো. ছাবিকুল ইসলাম। তিনি কুমিল্লার তিতাস উপজেলা কলাকান্দি ইউনিয়ন বিএনপির সদস্যসচিব।

সাত দফার মধ্যে কয়েকটি দাবি হলো- প্রকাশ্যে আলেমের উপস্থিতিতে তওবা করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। আজীবনের জন্য বিএনপির রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ভবিষ্যতে কোনো ধরনের রাজনৈতিক পদ-পদবিতে রাখা যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে ছাত্র-জনতার ক্ষমা চাইতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা হেফাজত ইসলামের সহ-সভাপতি মো. যাইনুল আবেদিন, ওলামা পরিষদ কলাকান্দি ইউনিয়নের সহ-সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবু সাঈদ প্রমুখ।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি