হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেড় কোটির ফ্ল্যাটের সেই নাজিরকে বদলি নোয়াখালীতে

আমার দেশে সংবাদ প্রকাশের জেরে

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম জেলা প্রশাসনের নাজির মোহাম্মদ জামাল উদ্দিনকে নোয়াখালীতে বদলি করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংস্থাপন শাখা এ সংক্রান্ত এক আদেশ জারি করে।

বদলির আদেশে সই করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সাধারণ) মোহাম্মদ নূরুল্লাহ নূরী। জামাল উদ্দিন ছাড়াও আরো দু’জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

জেলা প্রশাসনের সার্টিফিকেট শাখার উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাশকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে এবং চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরীকে রাঙামাটির কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বদলি করা হয়েছে।

তাদের আগামী ৯ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

এর আগে শনিবার (২৭ সেপ্টেম্বর) আমার দেশ অনলাইনে ‘৩০ হাজার টাকার বেতনে দেড় কোটির ফ্ল্যাটে চট্টগ্রামের নাজির জামাল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদন প্রকাশের একদিনের মাথায়ই নাজির জামাল উদ্দিনকে বদলি করা হলো। তবে বদলির আদেশে এ বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি