হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে মনোনয়নবঞ্চিত লিয়াকত সমর্থকদের মশাল মিছিল

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীতে বিএনপির ঘোষিত মনোনয়ন প্রত্যাখান করে কারানির্যাতিত নেতা ও মনোনয়নবঞ্চিত লিয়াকত আলীর পক্ষে মশাল মিছিল করেছেন তার সমর্থকরা।

শনিবার রাত ৭টার দিকে উপজেলা সদরের প্রধান সড়কে এ মশাল মিছিল বের করা হয়। পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠন এ মিছিলের আয়োজন করে। এদিকে একই দাবিতে কাথারিয়া, ছনুয়া, গন্ডামারাসহ বিভিন্ন ইউনিয়নেও বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে লিয়াকত আলীর সমর্থকরা।

বিএনপি নেতাকর্মীদের দাবি বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার লিয়াকত আলীকে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রেখেছিল। তিনি প্রতিটি আন্দোলন সংগ্রামে ঝুঁকির মুখে পড়ে নেতাকর্মীদের পাশে থেকে হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, অথচ তাকে মনোনয়ন না দিয়ে, আন্দোলন সংগ্রামে যারা অনায়াসে রাত-যাপন করেছিল তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ মনোনয়ন অবিলম্বে প্রত্যাহার করে মনোনয়ন পুনর্বিবেচনার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানের প্রতি আহ্বান জানান।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না