হোম > সারা দেশ > চট্টগ্রাম

এজেন্ট ব্যাংকের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ২

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার উপজেলার পালংখালীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন—পালংখালীর সাইফুল ইসলামের ছেলে তাহসিন ইসলাম (২১) এবং টেকনাফের কানজরপাড়ার মৃত ফজল করিমের ছেলে হাকিম উদ্দিন (৭১)। হাকিম উদ্দিন এজেন্ট ব্যাংকিং আউটলেটের মালিক বলে জানা গেছে।

পুলিশ জানায়, এজেন্ট ব্যাংকিং আউটলেটের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা ও অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আসামি হাকিম উদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, এজেন্ট ব্যাংকিং আউটলেটের প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

এমই

চুয়েটে ফের শিক্ষার্থীদের বিক্ষোভ, বাইরের ভিসি না মানার সিদ্ধান্ত শিক্ষকদের

রাত দেড়টায় যুবলীগ নেত্রীকে বাসায় আসতে বললেন ওসি, ফোনালাপ ফাঁস

খাগড়াছড়িতে শিশু হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

২৫ বছরে ২১ হাজারের বেশি নারী-শিশু ধর্ষণের শিকার

বিয়ের ১১ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আলেমের, শোকে স্তব্ধ নববধূ

মিরসরাইয়ে পৃথক অভিযানে চোরাকারবারিসহ গ্রেপ্তার ৭

বাবার লাশ রেখেই সম্পত্তি নিয়ে সন্তানদের মারামারি

কুমিল্লায় ডিবির অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কুবিতে শিক্ষক-কর্মকর্তা নিয়োগে তড়িঘড়ি, পরীক্ষার দিন মিলেছে অ্যাডমিট কার্ড

একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা, এলাকায় শোকের ছায়া