হোম > সারা দেশ > চট্টগ্রাম

তিতাসে অস্ত্র ও গুলিসহ ৪ নারী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

কুমিল্লার তিতাস উপজেলায় অস্ত্র ও গুলিসহ চার নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনী। শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন শাহপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ফারজানা (২৯), জসিমের স্ত্রী আমিনা (৩৭), জহিরের স্ত্রী জুবেদা (৩৩) ও আব্দুল কাদিরের স্ত্রী শান্তি বেগম (৬০)।

থানা সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১২টার দিকে তিতাস থানার অফিসার ইনচার্জ খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে পুলিশের একাধিক চৌকস টিম শাহপুর গ্রামের নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১টি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড গুলি, ১টি এলজি বন্দুক ও দু’টি পাইপগান উদ্ধারসহ তিন নারীকে গ্রেপ্তার করা হয়।

পরে সেনাবাহিনীর সহায়তায় একই রাতে একই এলাকার আব্দুল কাদিরের বাড়িতে পৃথক অভিযান চালিয়ে ১০টি সীসা কার্তুজ ও পাঁচটি ধারালো অস্ত্র উদ্ধার এবং আরো এক নারীকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাদের কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।’

প্রধান শিক্ষিকাকে লাথি মারা সেই আ.লীগ নেতা সুজন গ্রেপ্তার

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার নেই: বুলু

বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

চট্টগ্রামে জুলাইয়ের ৬৯ মামলা, অগ্রগতি ৯০ শতাংশ

টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন

মর্টার শেল নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’

বাঁশখালীতে মাকে হত্যা মামলায় ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইটভাটার দুই শ্রমিকের মৃত্যু

বিশ্রাম নিতে গিয়ে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু