হোম > সারা দেশ > চট্টগ্রাম

পানির ওপর ভাসছে না চট্টগ্রাম শহর, আগের মতোই স্বাভাবিক: প্রতিমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চট্টগ্রাম শহর আগের মতোই স্বাভাবিক, পানির ওপর ভাসছে না। নগরীতে ঘুরেছে কোথাও পানি জমে থাকতে দেখা যায়নি। কোথাও হঠাৎ ৬০ মিলিমিটার বৃষ্টি হলেও জলজট তৈরি হতে পারে। তবে এটি জলবদ্ধতা নয়। কয়েকদিন ধরে পানি জমে থাকলে সেটিই জলাবদ্ধতা ।

বৃহস্পতিবার সকালে মেয়র ডা. শাহাদাত হোসেনকে সঙ্গে নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শনে এসে গণমাধ্যমে প্রকাশিত জলাবদ্ধতার খবরের সমালোচনা করে এসব কথা বলেন তিনি।

জলাবদ্ধতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রতিমন্ত্রী জানান, খালের নির্মাণকাজ চলমান থাকায় কিছু স্থানে রিটেইনিং ওয়াল ও অন্যান্য প্রতিবন্ধকতার কারণে সাময়িক জলজট সৃষ্টি হয়েছে। এসব প্রতিবন্ধকতা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) অপসারণ করবে বলে আশ্বাস দিয়েছে।

জলবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশে এবং স্থানীয় মন্ত্রণালয়ের উদ্যোগে মেয়রের নেতৃত্বে সংশ্লিষ্ট সব সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে তিনি জানান।

জেডএম

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি

দুই ঘণ্টার নাটকীয়তার পর আদালতে শিবির নেতা জিসান, জামিন নামঞ্জুর

মেঘনায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

আলোচিত শিশু আয়াত হত্যা মামলার রায় আগামীকাল

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় যুক্তিতর্ক শেষ, বুধবার রায়

চট্টগ্রামে ট্রাফিক জোনে বসছে এআই প্রযুক্তির ক্যামেরা

রাউজানে যুবদল নেতা হত্যার দুই দিন পর মামলা

দুধ দিয়ে গোসল করে দুই নোয়াখালী যুবকের প্রেম ও জুয়া ছাড়ার শপথ