হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিদেশি নাগরিকের ব্যাগ ছিনতাইকালে ধরা পড়ল দুই যুবক

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম কাস্টম ভবনের সামনে প্রকাশ্যে এক বিদেশি নাগরিকের ব্যাগ ছিনতাইকালে ধরা পড়েছে দুই যুবক। পথচারীদের সহায়তায় স্থানীয়রা তাদের ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী একজন বলেন, লোকটি একা হাঁটছিলেন। তিনি চিৎকার দিলে আমরা কয়েকজন তার সাহায্যে ছুটে যাই।

বন্দর থানার ওসি আফতাব আহমেদ আমার দেশকে বলেন, আটক দুজনের নাম মো. শাহাদাত ও মো. আকাশ। তারা চট্টগ্রাম শহরের বাসিন্দা। ব্যাগ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে পালানোর চেষ্টা করছিল তারা। ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে ওই দুই যুবক।

তিনি আরো জানান, আক্রান্ত ব্যক্তি ইংরেজিতে কথা বলতে না পারলেও মনে হয়েছে তিনি চীনা নাগরিক। তিনি নিরাপদ আছেন। বিস্তারিত পরিচয় জানতে তার সঙ্গে থাকা একজন আত্মীয়কে থানায় আসতে বলা হয়েছে। তিনি সম্ভবত চট্টগ্রামে কোনো বাণিজ্যিক কাজে এসেছেন। এ ঘটনায় বন্দর থানায় মামলা নেওয়ার প্রস্তুতি চলছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা পূর্বে ছোটখাটো ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল।

ওসি জানান, সম্প্রতি চট্টগ্রাম বন্দরের আশপাশে বিদেশি নাগরিকদের চলাচল বেড়েছে। এর আগে বিদেশিদের লক্ষ করে এমন ঘটনা আর ঘটেনি। তবে ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে।

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ