হোম > সারা দেশ > চট্টগ্রাম

টাকা আত্মসাত, ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছর কারাদন্ড

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর সোনাইমুড়ীতে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ব্যাংক গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক কর্মকর্তা মো. বেলায়েত হোসেনকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

তিনি রুপালী ব্যাংক পিএলসি সোনাইমুড়ী শাখার সাবেক ব্যবস্থাপক ছিলেন।

বুধবার দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিজ্ঞ বিচারক মো.শওকত আলী এ রায় দেন।

বেলায়েত হোসেন সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, বেলায়েত ২০১২ সালের ২১ নভেম্বর থেকে ২০১৬ সালের ২৪ এপ্রিল পর্যন্ত রুপালী ব্যাংক পিএলসি সোনাইমুড়ী শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন করা অবস্থায় ৫৬জন গ্রাহকের স্বাক্ষর জাল করে নগদ তিন কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা উত্তোলন ও স্থানান্তরের মাধ্যমে আত্মসাত করে। যা দুদকের প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।

মামলাটি তদন্ত করে দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো.হোসাইন শরীফ অভিযোগ পত্র দাখিল করেন। আদালতে মামলাটি পরিচালনা করেন নোয়াখালী দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ জহির উদ্দিন।

এ ব্যাপারে দুদকের আইনজীবী মোহাম্মদ জহির উদ্দিন বলেন, আদালত ৫৬ গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে তিন ধারায় আসামিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তিন কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা জরিমানা করেন। আসামি বেলায়েত হোসেন পলাতক থাকায় সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।

সীতাকুণ্ডে কারখানার টিনশেড ধসে দুই শ্রমিক নিহত

ইসকনের চিন্ময় দাসের বিরুদ্ধে দুই মামলায় শুনানি, গ্রেপ্তার দেখানোর আবেদন

পুলিশ পরিচয়ে মাদ্রাসাছাত্রীকে অপহরণ চেষ্টা, ৬ যুবক আটক

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরের রোগীকে দেওয়া হলো কুকুরের ভ্যাকসিন

তেলের জন্য লাইনে থাকা বাইকারদের পানি-স্যালাইন বিতরণ ছাত্রদলের

জুলাই সনদ বাস্তবায়ন না করলে তাদেরও খুনি হাসিনার পরিণতি হবে

৫০ হাজার লিটার ভোজ্যতেল মজুত, ২ লাখ টাকা জরিমানা

ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ভ্যানসহ ৩ ডাকাত আটক

নিউইয়র্কে নিহত ৩ বাংলাদেশির গ্রামের বাড়িতে শোকের মাতম

ডিবি পুলিশের জ্যাকেট, হ্যান্ডকাফ ও বিপুল ইয়াবাসহ মাদক কারবারি আটক