হোম > সারা দেশ > চট্টগ্রাম

রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ করে মুক্তিপণ দাবি, রোহিঙ্গা আটক

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে মানবপাচার চক্রের অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এক রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে অপহৃত ব্যক্তিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্প-১৯-এর ব্লক-বি/৩ এলাকার বাসিন্দা মোহাম্মদ একরাম (৩২) একই ক্যাম্পের ব্লক-এ/৩ এলাকার বাসিন্দা জাবের হোসাইন (৩০)-কে পাসপোর্ট সংক্রান্ত কাজে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কথা বলে কৌশলে ডেকে নিয়ে অপহরণ করেন বলে অভিযোগ উঠেছে।

পরবর্তীতে সংঘবদ্ধ চক্রটি ভিকটিমের পরিবারের কাছে ৩ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানতে পেরে জাবের হোসাইনের পরিবার ক্যাম্প-১৯ পুলিশ ক্যাম্পে অভিযোগ জানায়।

অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মোহাম্মদ একরামকে আটক করা হয়। পরে তাকে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ক্যাম্প-১৯ থেকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনায় শরিফুল নামের আরও এক রোহিঙ্গাসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

অপহৃত জাবের হোসাইন ক্যাম্প-১৯-এর ব্লক-এ/৩ এলাকার বাসিন্দা সব্বির আহম্মদের ছেলে। অন্যদিকে আটক মোহাম্মদ একরাম একই ক্যাম্পের ব্লক-বি/৩ এলাকার বাসিন্দা মো. সৈয়দ গাপ্পরের ছেলে।

এ বিষয়ে ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, অপহরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

স্কুল ছাত্র গুলি খাবে এরপরেও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না

মুরাদপুরে কভার্ড ভ্যানের চাপায় স্বামী-স্ত্রী নিহত

কুমিল্লায় টাস্কফোর্স অভিযানে কোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ

রামুতে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

মাদকবিরোধী মানববন্ধনে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ

মাটিরাঙ্গায় অস্ত্র-গুলিসহ ইউপিডিএফের ৩ সদস্য আটক

সীতাকুণ্ডে কালু শাহ (রহ.)-এর ওরসে লাখো মানুষের ঢল

অবহেলিত সড়কের উন্নয়নে জোর, কমবে নাগরিক দুর্ভোগ

বিলবোর্ড দৃশ্যমান করতে মহাসড়কের গাছ কর্তন, থানায় মামলা