হোম > সারা দেশ > চট্টগ্রাম

সন্ধ্যার আগেই বর্জ্য অপসারণ করবে চট্টগ্রাম সিটি করপোরেশন

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম শহরে দুপুরের মধ্যে ৭৫ থেকে ৮০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। সন্ধ্যার মধ্যে শতভাগ বর্জ্য অপসারণ করে আগামীকাল সকালে নগরবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন।

শনিবার দুপুরে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

মেয়র জানান, কোরবানির পশু জবাইয়ের পর বর্জ্য অপসারণে ৪১টি ওয়ার্ডে প্রায় ৪২০০ পরিচ্ছন্নতা কর্মী, ৩৬৯টি যানবাহন ও বিশেষ স্কোয়াড মোতায়েন করেছে চসিক। নগরীকে দুটি ভাগে ভাগ করে উত্তরের ২২টি ওয়ার্ডের বর্জ্য আরেফিন নগর এবং দক্ষিণের ১৯টি ওয়ার্ডের বর্জ্য জমা হয়েছে হালিশহরের ডাম্পিং স্টেশনে পাঠানো হচ্ছে। পুরো নগরীতে ১০ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণে কাজ করছে তারা। বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করা হচ্ছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে।

যেকোনো স্থানে ময়লার খবর জানালেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হচ্ছে। বর্জ্য অপসারণে সুবিধার জন্য যত্রতত্র ময়লা না ফেলতে নগরবাসীর কাছে আহ্বান জানিয়েছেন মেয়র। বর্জ্য অপসারণের সুবিধার্থে চসিক এবার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় আছে বলে জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র। এ সময় করপোরেশনের শীর্ষ কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য