কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো, চৌদ্দগ্রাম পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমানের ছেলে মো. আয়ান (১২), বাংপাই গ্রামের মো. হাসানের ছেলে মোহাম্মদ শাহাদাত (৬) ও সৌদি প্রবাসী ব্যবসায়ী ফরহাদ ইবনে মোস্তফার ছেলে মোহাম্মদ (৩)।
সোমবার পৌর এলাকার কালকোট গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আয়ান কুমিল্লার একটি স্কুলে সপ্তম শ্রেণির শিক্ষার্থী। ওইদিন সকালে গ্রামের বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পরই সে পানিতে ডুবে যায়।
এরআগে চৌদ্দগ্রাম বাজারস্থ কালকোট গ্রামে মোহাম্মদ পুকুরের পানিতে ডুবে মৃত্যু মারা যায়।
বাংপাই গ্রামে নদীর পানিতে ডুবে শাহাদাত হোসেন নামে অপর এক শিশুর মৃত্যু হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তিন শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শহরের শিশুরা সাঁতার না জানায় মৃত্যু হচ্ছে তাদের।
এমই