হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাটখিলে শ্রমিক দল নেতা হত্যা, সাবেক স্ত্রীসহ গ্রেপ্তার ৩

উপজেলা প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী)

নোয়াখালীর চাটখিল উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়ন শ্রমিক দলের নেতা মো. রাসেল (৩৫) হত্যাকাণ্ডে তার সাবেক স্ত্রী মুক্তা বেগম, তার পরকীয়া প্রেমিক সেলিম এবং এক শ্যালিকাকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ও এসআরবির একটি দল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্তের পর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে।

জেলা এসআরবি সূত্রে জানা যায়, রাসেল হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে আসছিল। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়। পরবর্তী সময়ে পুলিশের একটি দল জেলা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের সহযোগিতায় ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন নিহত রাসেলের সাবেক স্ত্রী মুক্তা বেগম (২৬), তার সাবেক স্ত্রীর কথিত প্রেমিক সেলিম (৩২) এবং শ্যালিকা নাদিয়া সুলতানা রত্না (২৪)।

শুক্রবার দুপুরে এসআরবি-১১ ব্যাটালিয়নের নোয়াখালী জেলা কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করে জানান, গ্রেপ্তার আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ জানান, আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচন: বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

৪৬ বছর পর বাংলাদেশে এসে বাবা-মাকে খুঁজছে রাজিব-সেলিনা

হাসপাতালের সামনে ডিভাইডার, ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার রোগীদের

চট্টগ্রামে ফ্লাইওভারকে নাশকতার হাতিয়ার বানাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ

কক্সবাজারে আবারো আবাসিক হোটেলে আগুন, ভেতরে ছিলেন শতাধিক পর্যটক

সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন আরোহীর মৃত্যু

তিতাসে এমপির অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

চিংড়িতে জেলি মেশানোর দায়ে দুই বিক্রেতাকে জরিমানা

অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, ধ্বংস ১২ ড্রেজার

৩৩ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত বিদায়, কাঁদল শিক্ষার্থীরা