হোম > সারা দেশ > চট্টগ্রাম

শ্রমিকলীগ নেতার হামলায় জুলাই যোদ্ধার মা নিহত

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

রামুর খুনিয়াপালংয়ে শ্রমিকলীগ নেতার হামলায় জুলাই যোদ্ধা ও ছাত্রদল নেতার মায়ের মৃত্যু হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে খুনিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ড খেদারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেহেনা আক্তার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সভাপতি ও জুলাই যোদ্ধা ইয়াসিন আরফাত ছোটনের মা।

স্থানীয়রা জানান, জায়গা দখলকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। ছোটনের বসতবাড়িতে এসে একই এলাকার ফরিদুল আলমের পুত্র ঘাতক শ্রমিকলীগ নেতা জহির আলম কালু ও তার পরিবারের লোকজনসহ অনেকে এসে অতর্কিত দা, কিরিচ, কোদাল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে কালু বিরোধপূর্ণ জায়গায় গেলে তাদের সাথে বাকবিতণ্ডায় জড়ায়। এসময় কালুর হাতে থাকা কোদাল দিয়ে রেহেনা বেগমকে মাথায় কোপ দেয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, ঘাতক জহির আলম কালু খুনিয়াপালং ইউনিয়নের ১ নং ওয়ার্ড় শ্রমিকলীগের সভাপতি বলে জানা গেছে।

কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে, দুই চিকিৎসকসহ আহত ১১

শাহরাস্তিতে খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার

উখিয়ায় ১২ হাজার পারিবারের মুখে হাসি ফোটালেন রোহিঙ্গা তরুণ

ওসিকে লাল কার্ড দেখালাম: এমপি মোবাশ্বের

শেখ হাসিনাসহ পলাতক ১৭৮ আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি

হাতিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার

সাতবাড়ীয়া উচ্চবিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি পরিচিতি সভা অনুষ্ঠিত

টেকনাফে লবণ মাঠ থেকে ১০টি গ্রেনেড ও ২৮টি গুলি উদ্ধার

রাঙামাটিতে কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত

লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ