হোম > সারা দেশ > চট্টগ্রাম

পর্যটকবাহী জিপ খাদে পড়ে খুবি শিক্ষার্থী নিহত, আহত ১২

জেলা প্রতিনিধি, রাঙামাটি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালীতে পর্যটকবাহী চাঁদের গাড়ি (জিপ) গভীরখাদে পড়ে একজন নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছে। নিহত পর্যটক রুবিনা আফছানা রিংকি (২৩)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

বুধবার দুপুর সারে বারটার সময় খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার সময় পর্যটকবাহী গাড়িটি শিজকছড়ার হাউজপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনার স্বীকার হয়।

মূল সড়ক থেকে প্রায় তিনশ ফুট গভীর খাদে পড়ে যায় গাড়ীটি। সাজেক ভ্যালী পুলিশ ক্যাম্পের এএসআই উত্তম আচার্য্য ঘটনার সত্যতা স্বীকার করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের আটত্রিশ জনের পর্যটকের একটি গ্রুপ বিভিন্ন পর্যটকবাহী গাড়িতে করে সাজেক যাচ্ছিল। তার মধ্যে তেরজনের একটি গ্রুপের চাঁদের গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই রুবিনা আফছানা রিংকি নিহত হয়। নিহত রুবিনার বাড়ী গাইবান্ধা জেলায় বলে জানিয়েছে পুলিশ। গাড়িতে থাকা একজন শিক্ষকসহ ১২ জন ছাত্রী আহত হয়।

দুর্ঘটনার পর পর স্থানীয়রা, পুলিশ ও সেনাবাহিনী আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

বিকেল তিনটায় এ রিপোর্ট লেখার সময় ঘটনাস্থলে উপস্থিত সাজেক থানার নায়েক আব্দুল মান্নান জানিয়েছেন আহতদের মধ্যে দু থেকে তিনজনের অবস্থা আশংকাজনক।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি