হোম > সারা দেশ > চট্টগ্রাম

নরসিংদীতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে প্রতিনিধি দল

জেলা প্রতিনিধি, নরসিংদী

ভূমিকম্প উৎপত্তিস্থল নরসিংদীর পলাশের ঘোড়াশালের ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যোগাযোগ ও গণমাধ্যম বিশেষজ্ঞ সৈয়দ আশরাফ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সকালে নরসিংদী সদর, মাধবদী ও বিকালে পলাশ উপজেলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল খাদ্য গুদাম, ডেইরি ফার্ম, কলেজ মাঠের ফাটল ও ঘোড়াশাল রেল ব্রিজসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

এসময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস, পলাশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাউছার আলম সরকার ও পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরে-আলম রনি উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সৈয়দ আশরাফ হোসেন বলেন, সকাল থেকেই নরসিংদী সদর, মাধবদী ও পলাশ উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থান গুলো পরিদর্শন করেছি। আমাদের দেখায় ভূমিকম্পে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পলাশ উপজেলায়। এখানে সরকারি-বেসরকারি অনেক গুলো স্থাপনায় ফাটল দেখা গেছে। আমরা এ গুলোর একটি রিপোর্ট তৈরি করে মন্ত্রণালয়ে জমা দিবো।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙায় বিএনপি নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আহত ৪

নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান