হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগঞ্জে চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যাকাণ্ডে আটক ১

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগঞ্জে চাঞ্চল্যকর মা মেয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার (১০ অক্টোবর) রাতে সোহেল রানা (২৫) নামে এক যুবককে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ। সোহেল রানা নিহতদের নিকট আত্মীয় বলে জানা গেছে। সে একই বাড়ির মোজাম্মেল হোসেন বাহারের ছেলে। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বারী তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য সোহেল রানাকে আটক করা হয়েছে। এদিকে হত্যার ঘটনায় শুক্রবার রাতে রামগঞ্জ থানায় মামলা করেছেন নিহত জুলেখার স্বামী ব্যবসায়ী মিজানুর রহমান। তবে মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।

শুক্রবার দুপুরে জেলা সদর হাসপাতালে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন শেষে বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজার আগে বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম আসামিদের আটক করার জন্য প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টায় মধ্যে রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের খামারবাড়িতে দুর্বৃত্তদের হাতে খুন হন ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম (৫৫) ও তার কলেজ পড়ুয়া মেয়ে তানহা আক্তার মীম (১৯)। ঘটনার সময় বাড়িতে অন্য কেউ ছিল না। মিজানুর রহমান ছেলে ফরহাদকে নিয়ে রামগঞ্জের সোনাপুর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন।

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’