চট্টগ্রামের বাঁশখালীতে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জামায়াতে ইসলামীর এমপি জহিরুল ইসলাম। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
উপজেলার খানখানাবাদ, বাহারছড়া ও সাধনপুর ইউনিয়নের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, খাল খনন সম্পন্ন হলে উপকূলীয় কয়েক হাজার মানুষ জলাবদ্ধতা ও বন্যাজনিত দুর্ভোগ থেকে স্বস্তি পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী থানার ওসি রবিউল হক, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম মিনার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মুহাম্মদ রুবেল, খানখানাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম, বাহারছড়া ইউপির চেয়ারম্যান রেজাউল করিম ইউনূস এবং সাধনপুর ইউপি চেয়ারম্যান কেএম সালাহ উদ্দিন।
এএস