হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারে ছুরিকাঘাতে ২ যুবক নিহত, একজন হাসপাতালে

কথাকাটাকাটি থেকে সংঘর্ষ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

ছবি: আমার দেশ

কক্সবাজার শহরের পাহাড়তলী ইসলামপুর এলাকায় দুপক্ষের মধ্যে কথাকাটাকাটির জেরে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এদের মধ্যে একজন ঘটনাস্থলে, অন্যজন চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এছাড়া আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার পৌরসভার পাহাড়তলী ইসলামপুর এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত দুই যুবক হলেন হৃদয় (২৮) ও আশরাফ ওরফে আসিফ (২৮)। এদের মধ্যে হৃদয় চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে, অন্যজন আসিফ কক্সবাজার পৌরসভার ইসলামপুর এলাকার বাবুলের ঘোনার বাসিন্দা। এছাড়া আহত আশরাফুল ইসলাম পাহাড়তলী ইসলামপুর মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা। কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, এলাকায় দুপক্ষের মধ্যে পূর্বের বিরোধকে কেন্দ্র করে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে হৃদয়, আশরাফ ওরফে আসিফ (২৮) ও আশরাফুল ইসলাম (২০) গুরুতর আহত হন।

সূত্র বলছে, ঘটনার পর সদর হাসপাতালে নেওয়ার পর হৃদয়কে মৃত ঘোষণা করা হয়। এছাড়া গুরুতর আহত দুজনের মধ্যে আশরাফ ওরফে আসিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ওখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে আসিফ মারা যান।

কক্সবাজার সদর মডেল থানার ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালানো হচ্ছে।

এমএইচ

জামায়াত-বিএনপির নেতাদের বিরুদ্ধে আ.লীগ কর্মীর মামলা

গর্ভবতী নারীকে মারধরে যমজ নবজাতকের মৃত্যু,বিচার দাবিতে মানববন্ধন

তিতাসে জামায়াতের ১২ গরু কোরবানি

ফেনীতে জামায়াতের ১২০ গরু কোরবানি

ঢাকায় বিপিসির প্রধান কার্যালয় স্থানান্তরে তোড়জোড়

কচুয়ায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশু নিহত

ভাগ্নিকে মোটরসাইকেল চালানো শেখাচ্ছিলেন মামা, দুর্ঘটনায় নিহত দুজন

ফেনীতে বাসের ধাক্কায় প্রাণ গেল সহকারী প্রকৌশলীর

কন্যা সন্তানের নিরাপত্তায় শটগানের লাইসেন্স চাইলেন বাবা

জনগণের মত উপেক্ষা করলে সরকার এক বছরও টিকবে না