হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেনা অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রিফাতকে (৩৫) আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ৩টার দিকে চরম্বা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তেলিবিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক রিফাত উপজেলার চরম্বা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তেলিবিলা এলাকার ছিদ্দিক সওদাগরের ছেলে।

যৌথ বাহিনীর অভিযানে আটক রিফাতের কাছ থেকে দুটি এলজি, সাতটি কাতুর্জ, দুই লিটার বাংলা মদ, চারটি রাম দা, ছয়টি চাকু, একটি ড্রোন, আটটি মোবাইল ফোন, তিনটি মেমোরি কার্ড, একটি মোবাইল ব্যাটারি, একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার সিগন্যাল, একটি পেনড্রাইভ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

দীর্ঘদিন ধরে সে এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল বলে জানিয়েছে স্থানীয়রা।

লোহাগাড়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ওলিদ বিন মৌদুদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত এলাকা থেকে উক্ত অস্ত্রশস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রিফাতকে আটক করা হয়েছে। আটক সন্ত্রাসী রিফাতকে অস্ত্রশস্ত্রসহ লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রিফাত দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্কের নাম ছিল। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল বলেন, আটক সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রাউজানে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৫৪

ফাঁদ পেতে মেছো বিড়াল পিটিয়ে মারলো মুরগির খামার মালিক

মতলব উত্তরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে সাংবাদিক প্রবেশ নিষেধ

লাকসামে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুমিল্লায় সরকারি রাস্তা বন্ধ করে দুই ভাইয়ের দেয়াল নির্মাণ

‘জুলাই-আগস্ট’ গ্রাফিতি মুছে ‘গুপ্ত’ লিখলো ছাত্রদল

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় রেল কর্মচারীর মৃত্যু

সংরক্ষিত আসনে ব্রাহ্মণবাড়িয়ার তিন কন্যা

তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে মাশুল বাড়াল বিকডা, ব্যবসায়ীদের ক্ষোভ

নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি