হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে চলছে ৩৬ ঘণ্টার হরতাল

জেলা প্রতিনিধি, রাঙামাটি

পার্বত্য জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ডাকে রাঙ্গামাটিতে চলছে টানা ৩৬ ঘণ্টার হরতাল।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়। হরতালের কারণে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল ও দোকানপাট। শহরের বিভিন্ন পয়েন্টে পিকেটিং করছে হরতাল সমর্থনকারীরা।

শহরের একমাত্র আভ্যন্তরিণ যানবাহন অটোরিকশা চলাচল বন্ধ থাকায় কার্যত জনজীবন অচল হয়ে পড়েছে। মানুষ বাধ্য হয়ে পায়ে হেটে গন্তব্যে যাচ্ছে। জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ এবং পরীক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছে।

এদিকে হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল দিচ্ছে পুলিশ ও সেনাবাহিনী। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।

সকালে শহরের বনরূপা ও পুরাতন বাস স্টেশন এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা।

তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ছাত্রলীগের দেড় মিনিটের মিছিল

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

অসহায়দের মুখে তৃপ্তির হাসি ফোটাচ্ছে ‘মানবতার ভাতের হাঁড়ি’

গ্যারেজে আগু‌নে পু‌ড়লো ২২‌টি টমটম

দেশকে বিভক্ত করার রাজনীতিতে অপশক্তি সক্রিয়: মিয়া গোলাম পরওয়ার

নিজাম হাজারীর আয়কর নথি জব্দের আদেশ

লক্ষ্মীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি

মামলায় আপস না করায় বাদীর পিতাকে অপহরণের অভিযোগ

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের মূলহোতা গ্রেপ্তার

খাগড়াছড়িতে নদীতে ভেসে যাওয়া নৈশপ্রহরীর লাশ উদ্ধার