হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে এক গৃহবধূ ও এক জেলেসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার বিকেল পর্যন্ত পৃথক স্থান থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।

তারা হলেন, আনোয়ারা উপজেলার পূর্ব বরৈয়া এলাকার গৃহবধূ উম্মে হাবিবা এবং ঘনপুকুরপাড় এলাকার জেলে জিকু সর্দ্দার (৩৫)‎। উদ্ধার করা আরো এক লাশের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পূর্ব বরৈয়া এলাকা থেকে উম্মে হাবিবার লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তিনি বিষপান করেন। শনিবার সকাল নয়টার দিকে আনোয়ারা সদর ইউনিয়নের ঘনপুকুরপাড় এলাকায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জেলে জিকু সর্দ্দারের লাশ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি একই উপজেলার বিলপুর হাঁড়িপাড়া এলাকায়। শনিবার বিকেলে বটতলী তালুকদার ক্লাবের পিছনে ইছামতি খাল থেকে মাথাবিহীন অর্ধগলিত লাশ উদ্বার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে হত্যা করে লাশ খালে ফেলে দেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পৃথক তিনটি ঘটনার তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

এমই

বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম

দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীতে

চাঁদা না পেয়ে হত্যার হুমকি, ‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব’

ফেনীতে বিএনপি নেতার নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, আহত ৪

বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের দুই ক্যাডার আটক

ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণকাজ বন্ধ, চরম দুর্ভোগে মানুষ

নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, ক্ষোভে বিএনপির ৩১ নেতার পদত্যাগ

কেরানীগঞ্জের বিশেষ কারাগারে পাঠানো হল চিন্ময়কে

এনসিপি নেতার যাতায়াত ঠেকাতে স্পিডবোট বন্ধের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রায়পুরে ৪০০ কোটি টাকার সুপারি বাণিজ্যের সম্ভাবনা