হোম > সারা দেশ > চট্টগ্রাম

সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যার উদ্দেশ্য ছিল বিএনপিকে ধ্বংস করা

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

‘জননন্দিত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিচারিক হত্যার মাধ্যমে বিএনপির রাজনীতি ধ্বংস করতে চেয়েছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। শোককে শক্তিতে পরিণত করে বিএনপির রাজনীতি আরও গতিশীল হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরী বেঁচে থাকলে ২৪-এর অভ্যুত্থানের আগেই হাসিনাকে পালিয়ে যেতে হতো।’

সাবেক এমপি ও মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যার দশম বার্ষিকীতে শনিবার রাত ৯টায় রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাউজান ইংলিশ স্কুল প্রাঙ্গণে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রবীণ বিএনপি নেতা আবু জাফর চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক। প্রধান আলোচক ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল।

ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদ চৌধুরী ও সাবেক ছাত্রনেতা হাসান বাহাদুরের সঞ্চালনায় অতিথি ছিলেন ওমর ফারুক, আলী আজগর চৌধুরী, আবু বক্কর সিদ্দিকী, তসলিম উদ্দিন চৌধুরী, সাইদ আমান রানা, শাহাদাত মির্জা, শাহজান সাহিল, আশিকুর রহমান ফয়েজ, তসলিম উদ্দিন, আরিফুল ইসলাম রুবেল, ছোটন আজম, সাইফুদ্দিন রুবেল, আরিফুল মো. মিটু, আব্দুল শিকদার, মো. হোসেন, মো. আজগর, শাহনেওয়াজ, বাপ্পা কুমার দাশ।

এ সময় উপস্থিত ছিলেন জীবন খন্দকার, রিয়াজ, রিয়াজ চৌধুরী, নাছির উদ্দিন, প্রবাসী মোহাম্মদ হোসেন, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ রিপন, আরিফ প্রমুখ।

হাসনাত আব্দুল্লাহর মোমবাতি বিতরণ করে প্রতিবাদ

ফেনীতে মন্ত্রী-এমপির নামে ইটভাটায় আইনজীবী ও যুবদল নেতার চাঁদাবাজি

চট্টগ্রামে পাম্পগুলোতে চালকদের দীর্ঘ লাইন, জ্বালানি পেতে হট্টগোল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি হলেন জামায়াত নেতা নাছের

সিডিএ’র শর্ত ভঙ্গ করে কোরাল রীফের বহুতল ভবন

কৃষকদের স্বাবলম্বী করে তোলা গেলে দারিদ্র্য হ্রাস পাবে: কৃষিমন্ত্রী

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় লবণশ্রমিকের মৃত্যু

চীনের ৭ লাখ নেবারহুডে জনগণের জন্য কমিউনিটি সার্ভিস

বন্ধুর জন্য ন্যাড়া হলেন ৯ বন্ধু

ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুতে ৩ চিকিৎসকের নামে মামলা