হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীমান্তে ভারতীয় ১ কোটি ২০ লাখ টাকার মালামাল জব্দ

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি, পোশাক ও গরু জব্দ করেছে বিজিবি, যার মূল্য ১ কোটি ২০ লাখ টাকার চেয়েও বেশি। শনিবার দুপুরে ৪ বিজিবি সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার ফুলগাজী-পরশুরাম ও চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্তবর্তী বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামল জব্দ করা হয়।

প্রেস ব্রিফিংয়ে ফেনীর ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, বিজিবি দীর্ঘদিন সুনামের সঙ্গে সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় সম্পদ সুরক্ষার দায়িত্ব পালন করে আসছে।

চলতি বছরেই ৩৭০ আসামিসহ সর্বমোট ৭০৯ কোটি ৯৪ লাখ ৫২ হাজার ২৬৪ টাকার চোরাচালান মালামাল আটক করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ২০২টি গরু, ১ হাজার ২৮৬টি মহিষ, ২ হাজার ৫৬৯টি মোবাইল, ২ লাখ ৬ হাজার ১৩৯ ঘনফুট পাথর, ২১ হাজার ২৩৫ ঘনফুট বালু, ১১টি বালুর মেশিন, ১১ লাখ ৪৬ হাজার ৩১৮ কেজি চিনি, ১ লাখ ৫৩ হাজার ১২৯ কেজি জিরা, ৮২ হাজার ৭১০টি শাড়ি ও ৭ হাজার ৪১৯টি যানবাহন রয়েছে।

এছাড়া মাদকবিরোধী অভিযানে ৭৮ হাজার ২৫৪ বোতল মদ, ২৪ হাজার ৭৬৩ বোতল ফেনসিডিল, ২ লাখ ৮০ হাজার ১৪৪টি ইয়াবা, ৯ হাজার ৮৬ বিয়ার ক্যান ও ১৪ হাজার ৬৪৪ কেজি গাঁজা আটক করা হয়েছে। এসব অভিযানে মাদক পাচারে জড়িত বেশ কিছু চোরাচালানকারীকেও গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের ৯টি অস্ত্র ও ছয় রাউন্ড গুলি

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭