হোম > সারা দেশ > চট্টগ্রাম

১০ মাস ধরে পলাতক, সরাইলের দুই চেয়ারম্যান অপসারণ

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আওয়ামী লীগের মনোনীত ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। দুই চেয়ারম্যান হলেন শাহজাদাপুর ইউপির চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা বেগম এবং শাহবাজপুর ইউপি চেয়ারম্যান ও একই ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি খাইরুল হুদা চৌধুরী।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসাইন আমার দেশকে বলেন, শাহজাদাপুর ও শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দীর্ঘদিন ধরে পরিষদের কার্যক্রমে অনুপস্থিত তারা সরকারি কোনো মিটিংয়ে উপস্থিত থাকেন না। তারা লুকিয়ে পরিষদের বিভিন্ন নথিপত্রে স্বাক্ষর করেন। এই কারণে ইউনিয়ন পরিষদে জনসেবা ব্যাঘাত ঘটছে তাই তাদের দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।

শাহজাদা পুড়ে প্যানেল চেয়ারম্যান-১ ওয়ার্ডের সদস্য (৪ নম্বর ওয়ার্ড) অমরেশ সরকারকে, শাহবাজপুরে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা সমাজসেবা অফিসার।

দেবিদ্বারে পাওনা টাকার জন্য ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ