হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিক্ষামন্ত্রীর বক্তব্য এডিট করে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, কচুয়া (চাঁদপুর)

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বক্তব্য এডিট করে মিথ্যা অপ-প্রচারের মাধ্যমে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কচুয়া উপজেলা বিএনপি।

মঙ্গলবার বিকেলে কচুয়া বিশ্বরোডস্থ তৃপ্তি মিনি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন লিখিত বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ গঠনের ৩১দফার মধ্যে শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষাব্যবস্থা এগিয়ে নিতে দেশব্যাপী ড. আ ন ম এহছানুল হক মিলন নিরলসভাবে কাজ করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি প্রচারণার বক্তব্যে ‘নামাজ, রোজা, হজ্জ, যাকাত ছাড়া বেহেস্তে যাওয়া যাবে না’ এমন একটি পুরনো বক্তব্যকে এডিট (কাট-সাট) করে বাংলার রাজনীতি নামে একটি আইডি থেকে মিথ্যা অপ-প্রচার চালানো হচ্ছে।

তিনি বলেন, এহছানুল হক মিলন যখন শিক্ষাক্ষেত্রে দেশ-বিদেশে সুনাম কুড়াচ্ছেন। এমন সময় একটি মহল শিক্ষামন্ত্রীকে হেয়পন্ন করতে মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় ওই আইডির বিরুদ্ধে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ সময় কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমম্বয়ক শাহ জালাল প্রধান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজিজ উল্যাহ মাষ্টার, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাস, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর নবী সুমন, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল প্রধান আবেগসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি