হোম > সারা দেশ > চট্টগ্রাম

চিকিৎসা শেষে ফেরার পথে ট্রাকচাপায় নিহত চাচা-ভাতিজা

উপজেলা প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)

চট্টগ্রামের হাটহাজারীতে চিকিৎসা শেষে ফেরার পথে বালুবাহী ট্রাকচাপায় নিহত হয়েছেন চাচা-ভাতিজা। রোববার ভোরে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটে মিস্ত্রি ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইফতেখার রাহাত(৩০) হাটহাজারী পৌরসভার আলীপুরস্থ চাঁনগাজী চৌধুরী বাড়ির ইউছুপ স্যারের (সাবেক শিক্ষক হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়) এবং আবিদুল হাসান (৩৫) ওই বাড়ির নুর আহমদ চৌধুরীর কনিষ্ঠ ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আবিদুল হাসান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাহাত তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখান থেকে চিকিৎসা শেষে সিএনজিচালিত অটোরিকশায় ফেরার পথে বালুবাহী ট্রাকচাপায় আবিদুল হাসানের মৃত্যু হয়। এ সময় উদ্ধার করে চমেকে নেওয়ার পথে রাহাতের মৃত্যু হয়। একই দুর্ঘটনায় তাদের সহযাত্রী রাশেদ চৌধুরী নামের আরেকজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

রাউজান গহিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

কুমিল্লায় মাদক কারবারির পক্ষে বিএনপি নেতাদের তদবিরের অভিযোগ

কুমিল্লায় এইডসে পাঁচ মাসে সাতজনের মৃত্যু

দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত

বুড়িচংয়ে ঘোষণা দিয়ে কিশোর গ্যাংয়ের আত্মপ্রকাশ

সাংবাদিক পরিবারের জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি

জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভা

পাঁচলাইশে পুলিশকে জুয়ার তথ্য দেওয়ার সন্দেহে যুবককে রক্তাক্ত জখম

চট্টগ্রামে মন্দির দখল নিয়ে ইসকনের সঙ্গে সাধারণ হিন্দুদের সংঘর্ষ

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল