হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুরে আওয়ামী লীগ সভাপতিসহ ৩০ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি, চাঁদপুর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাঁদপুর জেলা শাখার সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ৯টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত চাঁদপুর শহরের বিভিন্ন এলাকা ও সদর উপজেলাজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুর শহরের পৌর ৪ নম্বর ওয়ার্ডের শ্রীরামদী এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। পাশাপাশি চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ শহরের বিভিন্ন পয়েন্ট ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্য নেতাকর্মীদের আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কাউসার, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান মুন্না, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রনি, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন এবং যুবলীগ নেতা আরিফ হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

এর আগে শুক্রবার চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের একটি ঘটনা ঘটে। এর প্রতিবাদে সন্ধ্যায় চাঁদপুর শহরে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জেলা যুবদল, ছাত্রদল ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস/এনসিপি) পৃথক পৃথক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করে।

অভিযান সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগ নেতা হাসিবুল হাসান মুন্নাকে তার নিজ বাসভবন, পৌর ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন রনিকে শহরের ট্রাক রোড এলাকা এবং জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসান কাউসারকে গুণরাজদী এলাকা থেকে আটক করা হয়। এর আগে বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাগাদী ইউনিয়নের বাঘড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ আওয়ামী লীগ নেতা আক্তার হোসেনকে আটক করার চেষ্টা করে। সে সময় স্থানীয় কিছু নেতাকর্মী পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা চালান বলে পুলিশ জানায়।

চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে রাতভর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শনিবার আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত যাচাই-বাছাই শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

কুমিল্লায় ওয়াকফের শতকোটি টাকার জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সাত বছরের সামিরকে চাপা দিয়ে পালাল অটোরিকশা

মাইশার মৃত্যুর পর বসানো রাম্বল স্ট্রিপও টিকল না, ঢাকা থেকে যাচ্ছে বিশেষজ্ঞ দল

ব্যবসায়ীকে গাড়ি থামিয়ে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

টেকনাফ পাহাড়ে গোলাগুলি, ৫৬ জিম্মি উদ্ধার

মানুষ গণহত্যাকারীদের এ দেশে রাজনীতি করতে দেবে না

রাষ্ট্রীয় সম্মান ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন, ইউএনও বললেন সন্ধ্যার পর নিয়ম নেই