হোম > সারা দেশ > চট্টগ্রাম

মেঘনায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)

কুমিল্লার মেঘনা উপজেলা চন্দনপুর ইউনিয়নের বড় সাপমারা গ্রামের শেষ প্রান্তে সৌদি প্রবাসী আব্দুল জলিলের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় আব্দুল জলিলের ছেলে এবং সৌদি প্রবাসী মো. ফাহাদ ছুটিতে বাড়িতে ছিলেন।

তিনি জানান, রাত আনুমানিক দুইটার দিকে দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা তাঁর মা, ছোট ভাই এবং তাকে বেঁধে ফেলে এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে দুটি চৌচালা টিনের ঘর তছনছ করে তারা ১০ হাজার টাকা নগদ অর্থ, সৌদি আরবের তিন হাজার রিয়াল, তিনটি মোবাইল ফোন, প্রায় চার ভরি স্বর্ণালংকার এবং সাড়ে পাঁচ ভরি রুপার অলংকার লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল দৈনিক আমার দেশকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭