হোম > সারা দেশ > চট্টগ্রাম

দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা টিপু চৌধুরী (৫০) নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ৩টার দিকে দেশটির প্রিটোরিয়া শহরের কোয়ামথলাংগা এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

নিহত টিপু চৌধুরী মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর তছি সরকারবাড়ির মৃত আবু তাহেরের ছেলে।

নিহতের চাচাতো ভাই লিটু চৌধুরী জানান, টিপু চৌধুরী প্রায় ৩৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছিলেন। শুক্রবার বিকেলে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসা অবস্থায় সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। হামলার পর সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। বর্তমানে তার মরদেহ স্থানীয় থানায় রাখা হয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

তিনি আরো জানান, প্রায় ২০ বছর আগে টিপু চৌধুরীর আরেক ভাই আবু সায়েম চৌধুরীকেও দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।

দক্ষিণ আফ্রিকাপ্রবাসী মো. আশরাফ উদ্দিন বলেন, ‘টিপু ভাই সন্ত্রাসীদের গুলিতে মারা যাওয়ার খবর শুনে খুব খারাপ লাগছে। তার সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। আমি বর্তমানে ছুটিতে দেশে অবস্থান করছি।’

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি