হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালী উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশ বাঁশখালী উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোররাতে নগরের নন্দনকানন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমকে আজ ভোরে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তাকে রিমান্ডের আবেদনও করা হবে।'

প্রসঙ্গত, গত বছরের ২৪ জুলাই শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলনের সময় চট্টগ্রাম নগরে ছাত্র-জনতার ওপর সরকারি দলের পক্ষ হয়ে হামলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

২০২৪ সালের ৫ জুন অনুষ্ঠিত বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হন মো. খোরশেদ আলম। হাসিনার পতনের পর ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে চলে যান।

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৩

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ