হোম > সারা দেশ > চট্টগ্রাম

লোহাগাড়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার(১৭ অক্টোবর) দিবাগত রাত ২টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া পুরাতন বিওসি এলাকার সুজুকি শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকার ফারুকের পুত্র মো. সোহেল (২৫), অপরজন চট্টগ্রাম জেলার ভূজপুর এলাকার আব্দুর রহমানের পুত্র মো. আবু বক্কর সিদ্দিক (১৪)। নিহত সোহেল চট্টগ্রাম শহরের একজন ব্যবসায়ী এবং দুই সন্তানের জনক। অপরজন কর্মচারী, চাকরি শেষ করে চকরিয়া এলাকায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব রুহুল আমিন সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

এক প্রত্যক্ষদর্শী বলেন, মহাসড়কে হঠাৎ বিকট একটি শব্দ শুনে কাছে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় দুইজন রাস্তায় পড়ে আছে। পরে লোহাগাড়া থানা ও দোহাজারী হাইওয়ে থানার একটি টিম

ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাইকটি হাইওয়ে থানার হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি