হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে চার সিএনজি চোরকে পুলিশে দিলেন এলাকাবাসী

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীতে সিএনজিচালিত ট্যাক্সি চুরি করার সময় চার সিএনজি চোরকে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলা কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রাম হালিমের বাপের বাড়ি থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলো কক্সবাজার জেলা পেকুয়া উপজেলার টৈইটং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জেসমিনের বাপের বাড়ি এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র শাহাদাত হোসেন (১৯), একই ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার আইশার বর বাড়ির মোজাহের মিয়ার পুত্র একরাম মিয়া (১৯), ৩নং ওয়ার্ড এলাকার মমতাজির বাপের বাড়ি মৃত আব্দুস শুক্কুরের পুত্র শাহাদাত হোসেন (২০) ও টৈইটং ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকার শহিদের বাপের বাড়ি মো. করিম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ৩দিকে পূর্ব পালেগ্রাম হালিমের বাপের বাড়ির উঠানে রাখা ইউসুফের সিএনজি ট্যাক্সি চুরি করে নিয়ে যাওয়ার সময় চার চোরকে হাতেনাতে ধরে এলাকাবাসী। পরে তাদের পুলিশে দেয়া হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়েছে। আটককৃতরা চুরি করার কথা স্বীকারও করেছে।

রামদাস মুন্সিহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাগচী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭