হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামুতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে টমটম চালক নিহত

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড়ের বাসিন্দা টমটম চালক সিরাজুল মোস্তফা (৩১) ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছে। সে ছালেহ আহমদ পাড়ার মৃত জাফর আলমের পুত্র।

সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টার পর দুর্বৃত্তরা যাত্রী সেজে সদর উপজেলার পিএমখালী গোলার পাড়া যাবে বলে তার মিনি টমটমে উঠে। পথে তার গাড়িটি ছিনিয়ে নিতে চেষ্টা করলে সে বাধা দেয়।

একপর্যায়ে সন্ত্রাসীরা উপর্যুপরি ছুরিকাঘাত করে পথের মধ্যে ফেলে পালিয়ে যায়। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত টমটম ড্রাইভার তিন সন্তানের জনক বলে জানা গেছে।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি