হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাটহাজারী মাদ্রাসায় এনসিপির প্রতিনিধিদল, হেফাজতের দুই আমিরের কবর জিয়ারত

উপজেলা প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)

দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। এ সময় তারা মাদ্রাসার মহাপরিচালকসহ শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। পরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক দুই আমির শায়খুল হাদিস আল্লামা শাহ আহমদ শফী (রহ.) ও আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-সহ ওলামায়ে কেরামের কবর জিয়ারত করেন তারা।

এনসিপির প্রতিনিধিদলে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা।

রোববার রাত সাড়ে দশটায় হাটহাজারী মাদ্রাসায় এসে মহাপরিচালকের কক্ষে শিক্ষকদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন তারা।

এ সময় মাদ্রাসার পক্ষ থেকে তাদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এনসিপি নেতৃবৃন্দ হাটহাজারী মাদ্রাসার ইতিহাস, অবদান ও ইসলামি শিক্ষা বিস্তারে ভূমিকার প্রশংসা করেন।

এনসিপি নেতাদের সফরকে ঘিরে ছাত্রদের মাঝে উৎসাহ কৌতূহল দেখা গেছে। একাধিক ছাত্র জানিয়েছেন, তারা প্রথমবারের মতো কোনো জাতীয় পর্যায়ের নেতাদের এত ঘনিষ্ঠভাবে দেখলেন এবং তাদের সঙ্গে আলাপ করতে পেরে আনন্দিত।

সফর শেষে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম স্থানীয় সাংবাদিকদের বলেন, আমাদের সফরের উদ্দেশ্য ছিল ওলামায়ে কেরামের কবর জিয়ারত ও তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। আমরা রাজনৈতিক কোনো কার্যক্রমে অংশ নিইনি।

শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান ও চাঁদাবাজিমুক্ত শিল্পাঞ্চল গড়ার অঙ্গীকার

আনোয়ারায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার : স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

২৫ হাজার পরিবারের মাঝে কেডিএস গ্রুপের যাকাত বিতরণ

চাঁদপুর-৩ আসনের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন কুমিল্লা সিটির পরিচ্ছন্নতা কর্মীরা

সপ্তাহে ১৫০ টাকা জমিয়ে রাজকীয় ঈদ বাজার

ঝড়ের কবলে সুগন্ধা লঞ্চ, যাত্রী নিয়ে ১৫ ঘণ্টা চরে আটকা

তিন মাসেই ধসে পড়ল ১০ লাখ টাকার রিটার্নিং ওয়াল

সড়ক দুর্ঘটনায় বাড়ি ফেরা হলো না চাঁদপুরের স্কুল শিক্ষকের

দেশটাকে তলাবিহীন ঝুড়ি করে পালিয়েছেন হাসিনা: হাজী জসীম উদ্দিন