হোম > সারা দেশ > চট্টগ্রাম

ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানা

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ওয়ার্কশপের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল দেশীয় অস্ত্র তৈরির কারখানা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নূহা অটো ট্রেডার্স অ্যান্ড লেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল দেশীয় অস্ত্র তৈরির কারখানা।

সোমবার (১ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র তৈরি কারখানার সন্ধান পেয়ে অভিযান চালায় জেলা ডিবি পুলিশ। এ সময় কাউকে গ্রেপ্তার করতে না পারলেও উদ্ধার করা হয় দেশীয় আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম।

নূহা অটো ট্রেডার্স অ্যান্ড লেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপটির মালিক নুর উদ্দিন (প্রকাশ জিকু)। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত আব্দুর গোফরানের ছেলে।

এ বিষয়ে ডিবির ওসি শাহাদাত হোসেন টিটু বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওয়ার্কশপটি দীর্ঘদিন ধরে আমাদের নজরদারিতে ছিল। আজ দুপুরে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর আমরা অভিযান পরিচালনা করি। উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে থানায় হস্তান্তর করা হয়েছে। নুর উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, অস্ত্র তৈরির এই অবৈধ কারখানাটি কীভাবে পরিচালিত হতো, কারা এর সঙ্গে জড়িত—তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙায় বিএনপি নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আহত ৪

নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান