হোম > সারা দেশ > চট্টগ্রাম

৩১ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ তৈরি হবে: লায়ন হারুন ‎

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির প্রার্থী সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, শহীদ জিয়া খাল খনন করে কৃষকদের ভাগ্যোন্নয়নে ভূমিকা রেখেছিলেন। যার ফলে আজ নারীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছেন, তেমনি আর্থসামাজিক কাজেও ভূমিকা রাখতে পারছেন।

আগামী নির্বাচনে আপনারা মা-বোনেরা যদি বিএনপির ৩১ দফাতে বিশ্বাস রেখে ধানের শীষকে সমর্থন করেন, তবে আমরা অবশ্যই ৩১ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা শুরু হবে। সবার অধিকার নিশ্চিত করে আমরা ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। এতে নেতৃত্ব দেবেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমান।

‎সোমবার (২৫ নভেম্বর) বিকালে ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী ও সদর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথক বৈঠকে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের সভাপতিত্বে ও পৌর যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক পেয়ার আহাম্মদের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নাছির পাটোয়ারী, সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টুটুল পাটোয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ইকবাল পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম রাঢ়ী, সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান, মহিলা দল নেত্রী মাহমুদা বেগম পারুল, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাওন পাঠান, পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল কাশেম প্রমুখ।

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ