হোম > সারা দেশ > চট্টগ্রাম

অদুদ চৌধুরীর অবদান রাউজানের মানুষ মনে রাখবে: গিয়াস কাদের

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

চট্টগ্রামের রাউজানের সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, চট্টলার মহান দানবীর, অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও গহিরা–অদুদিয়া সড়কের নির্মাতা সৈয়দ আবদুল অদুদ চৌধুরীর অবদান রাউজানের মানুষ আজীবন মনে রাখবে।আবদুল অদুদ চৌধুরী আল কাদেরীর মানবিকতা, শিক্ষা বিস্তারে অবদান ও সমাজ উন্নয়নে তার ঐতিহাসিক ভূমিকা আজও আমাদের জন্য অনুকরণীয়। তিনি রাউজানের জন্যে যা করে গেছেন ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমাদের উচিত তার জন্যে দোয়া করা।

শনিবার দুপুরে আবদুল অদুদ চৌধুরী আল কাদেরীর ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলার অদুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গত ২৬ ও ২৭ ডিসেম্বর (শুক্র ও শনিবার) এ উপলক্ষে মিলাদ মাহফিল, স্মরণসভা ও বাৎসরিক মেজবান আয়োজন করা হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক নুরুচ্ছাফা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি নেতা নুরুল হুদা।

দিদারুল আলমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক সেলিম উদ্দিন, এস এম জাহেদুল আলম, দিদারুল আলম ওয়াহেদীসহ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এতে ২০ হাজার মানুষের মেজবানেন আয়োজন করা হয়।

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন