হোম > সারা দেশ > চট্টগ্রাম

মন্ত্রীকে প্রিয় নবী বলে ক্ষমা চাইলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক

জেলা প্রতিনিধি, ফেনী

সমালোচনা ও ক্ষোভের মুখে সংবাদ সম্মেলন ডেকে ক্ষমা চাইলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ খালেক। সোমবার বিকেলে জেলা পরিষদের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, মন্ত্রীকে প্রিয় ব্যাক্তি বলতে গিয়ে ভুলক্রমে ‘প্রিয় নবী’ বলে ফেলেছি। এ ঘটনায় সমালোচনার মধ্যে নিজেও বিব্রত বলে জানান খালেক।

তিনি বলেন, এ ঘটনায় আল্লার দরবারে তওবা আর ক্ষমা চাওয়া ছাড়া কিছুই করার নেই। এ ঘটনায় রোববার বিকেলে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেয়া স্ট্যাটাসে-এটিকে ‘স্লিপ অব টাং’ উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, শনিবার দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় আমি বিএনপির ভাইস চেয়ারম্যান বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সম্পর্কে প্রশংসাসূচক মন্তব্য করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে একটি শব্দচয়ন গত ভুল (Slip of Tongue) করি।

এদিকে, সোমবার বিশিষ্ট ইসলামি স্কলার ড. এনায়েতুল্লাহ আব্বাসী নিজের ফেসবুকে এক পোস্টে লিখেন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সে কথাটি বলেছে এটা সুস্পষ্ট কুফর। কারণ সে তার কথার দ্বারা ইসলামের মৌলিক বিশ্বাস ‘আকিদা খতমে নুবুওয়্যাতকে’ অস্বীকার করেছে। তিনি বলেন ওই জেলা পরিষদ প্রশাসক তার বক্তব্যের কারণে সন্দেহাতীতভাবে কাফেরে পরিণত হয়েছে। তাকে বক্তব্য প্রত্যাহার করে মহান আল্লাহর কাছে তাওবা করে ইসলামে ফিরে আসতে হবে।

এর আগে ৩০ মে এক অনুষ্ঠানে তিনি বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে প্রিয় নবী বলে বিতর্কে আসেন। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

খালেকের এমন বক্তব্যকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কুফরির সাথে তুলনা করছেন অনেকে। রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মতে এটি অযোগ্যতার প্রমাণ।

খালেকের এমন সব বেফাঁস কথাবার্তা আর কর্মকাণ্ডে বিএনপিকে বারবার বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

এর আগেও ১৬ এপ্রিল সদর উপজেলার মোটবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের দিয়ে ভিআইপি প্রটোকল নিয়ে বির্তকিত হন।

তারও আগে গত বছর ৭ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে খালেক বলেন ‘আমরা কখনো চাইনা বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। বিএনপি হলো একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল। এরা গণতন্ত্র বুঝে না, এরা নির্বাচন বুঝে না। এরা জনগণের মনের বাসনা বুঝে না, এরা বুঝে ক্ষমতা। তাদের ক্ষমতা দরকার। নির্বাচন-টির্বাচন গণতন্ত্র এগুলোর ধার ধারে না তারা।’ যদিও পরে বক্তব্যের ওই অংশকে ‘স্লিপ অব টাং’ উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন।

এমই

এমপি হান্নান মাসউদের জন্য ফেরি ছাড়তে ২ ঘণ্টা বিলম্ব, যাত্রীদের ক্ষোভ

পার্বত্য মন্ত্রীর পদত্যাগে রাঙামাটিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা করায় বিএনপি নেতাকে শোকজ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

শাহরাস্তিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চৌদ্দগ্রামে মাদক, সন্ত্রাস ও ইভটিজিং বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে পরিত্যক্ত ঘর থেকে অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে হোটেল থেকে নারী-পুরুষের লাশ উদ্ধার

কুমিল্লা জনস্বাস্থ্য অফিস পরিদর্শনে এমপি, নির্বাহী প্রকৌশলীসহ অধিকাংশই অনুপস্থিত