হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেবিদ্বারে বিএনপির অসংখ্য নেতাকর্মীর জামায়াতে যোগদান

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

ছবি: আমার দেশ

কুমিল্লার দেবিদ্বারে জামায়াতে ইসলামীর নির্বাচনী মতবিনিময় সভায় উপস্থিত হয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ধামতী ইউনিয়নের পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় তারা যোগদেন।

মতবিনিময় সভায় ধামতী ইউনিয়নের বিএনপি নেতা ডা. গিয়াস উদ্দিন নেতৃত্বে সিরাজুল ইসলাম, আলী আশরাফ, শহিদুল্লাহ, নজরুল ইসলামসহ অসংখ্য নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন। তাদের এই যোগদান স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা সেক্রেটারি রুহুল আমিন খান, ধামতী ইউনিয়ন আমীর মাওলানা মহিউদ্দিন খান, ধামতী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. মজিবুর রহমান প্রমূখ।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙায় বিএনপি নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আহত ৪

নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান