হোম > সারা দেশ > চট্টগ্রাম

লাশ মর্গে রেখে পালালেন স্বামী

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনের শিকার হয়ে সামিয়া আক্তার (২৭) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর স্ত্রীর লাশ হাসপাতালের মর্গে রেখেই কৌশলে পালিয়ে গেছে অভিযুক্ত স্বামী। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিহত সামিয়া আক্তার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জয়নগরের দেলোয়ার হোসেন বতার বড় মেয়ে।

স্থানীয়রা জানান, হাফিজ এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একজন দুর্ধর্ষ প্রকৃতির লোক। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া এলাকার মেয়েদের উত্যক্ত করারও বহু অভিযোগ আছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ভিকটিমের পরিবারের পক্ষ থেকে আগেই থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। এছাড়া ঢাকার শেরেবাংলা নগর থানা থেকে গতকাল আমরা একটি চিঠি পেয়েছি, যেখানে একজন নারী বিষক্রিয়ায় মারা গেছেন মর্মে সুরতহাল ও পোস্টমর্টেম করার কথা উল্লেখ রয়েছে। আমরা শেরেবাংলা নগর থানাকে সুরতহাল রিপোর্টসহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র আমাদের কাছে পাঠানোর জন্য পাল্টা চিঠি পাঠিয়েছি। নথিপত্র হাতে পেলেই তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমই

কুপিয়ে হত্যা এক পরিবারের ৪ জনকে হোমনায় দাফন

ফেনীতে ট্রেনে কাটা পড়ে দুই জন নিহত

কুমিল্লায় স্কুল শিক্ষার্থীকে গুলি করা সেই পিস্তল উদ্ধার

গণপিটুনিতে নিহত অন্তরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর

সেফটিক ট্যাংক থেকে মিস্ত্রিকে তুলতে গিয়ে শালা-দুলাভাইয়ের মৃত্যু

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা, আটক ১

সাতকানিয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মাদক নিয়ে আপস নয়: এমপি মনিরুল হক চৌধুরী

জাগপা নোয়াখালী জেলা কমিটির দায়িত্বে আবু নাছের ও তারেক রহমান

রায়পুরে মা ও ৩ মেয়েকে হত্যায় অজ্ঞাতদের নামে মামলা