হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুরে সোয়া কোটি টাকার ইয়াবা উদ্ধার, মূলহোতা পলাতক

জেলা প্রতিনিধি, চাঁদপুর

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে চাঁদপুরে ২২ হাজার ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হলেও মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাপুর এলাকায় এই অভিযান চালানো হয়। মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের পাশে আবুল হাশেমের ভাড়াবাসায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় মাদক কারবারি ফারহান রানার বসবাসের ঘরের খাটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই ঘরে থাকা একটি মোটরসাইকেলের ভেতর থেকে আরও ১২০ পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরো বলেন, অভিযানের বিষয়টি টের পেয়ে মূলহোতা ফারহান রানা পালিয়ে যান। ফলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। পলাতক ফারহান রানা ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

চট্টগ্রামে বাসা থেকে কলেজ শিক্ষিকার লাশ উদ্ধার

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা চাপা পড়ে নিহত বেড়ে ৫

কক্সবাজারে বাসের চাপায় তিন অটোরিকশা যাত্রী নিহত

রায়পুরে গ্রামীণ ব্যাংকের প্রধান গেটে আগুন, ছাত্রলীগ নেতা আটক

চট্টগ্রাম উত্তর আ.লীগের সাধারণ সম্পাদকসহ সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

কাজে আসছে না কোটি টাকার হাসপাতাল

ফটিকছড়িতে প্রকাশ্যে গুলিবর্ষণ, আহত ৬

আ.লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে নোয়াখালীতে মাসব্যাপী কর্মসূচি

পরশুরামে ছাদ থেকে পড়ে বাবুর্চির মৃত্যু

‘কালো বিড়াল’খ্যাত রেলের সাবেক জিএমের ৪ বছরের কারাদণ্ড