হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাগরে ভাসতে থাকা ১৪ জেলেসহ মাছ ধরার ট্রলার উদ্ধার

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

নোয়াখালীর হাতিয়ায় ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৪ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার রাতে উদ্ধার হওয়া জেলেদের উপজেলার সূর্যমুখী ঘাটে পৌঁছে দেওয়া হয়।

কোস্টগার্ড জানায়, এফবি জামিলা ট্রলারটি ১৯ জুলাই চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে সমুদ্রে মাছ শিকারে যায়। একদিন পরই ট্রলারের ইঞ্জিন বিকল হয়। মোবাইল নেটওয়ার্ক না থাকায় তারা কারো সঙ্গে যোগাযোগ করতে পারেনি। সমুদ্রে ভাসতে ভাসতে গতকাল তারা নেটওয়ার্ক পেয়ে ৯৯৯-এ ফোন দিয়ে সহযোগিতা চায়।

পরে ৯৯৯ থেকে নির্দেশ পেয়ে হাতিয়া কোস্টগার্ড অনেক খোঁজাখুঁজি করে ট্রলারটিকে হাতিয়ার পূর্বে গাংগুরিয়ার চরের কাছ থেকে উদ্ধার করে। ট্রলারে থাকা ১৪ মাঝি-মাল্লার মধ্যে একজন অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা দেয়া হয়। পরে ট্রলারটি টেনে এনে হাতিয়ার সূর্যমুখী ঘাটে পৌঁছে দেয়া হয়।

এই বিষয়ে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম উল হক বলেন, উপকূলীয় এলাকায় সমুদ্রে বিপদে থাকা জেলেদের সহযোগিতা করতে কোস্টগার্ড সবসময় প্রস্তুত থাকে। এছাড়া যেকোনো ধরনের অপরাধ দমনে এই বাহিনীর সদস্যরা সবসময় অভিযান পরিচালনা করে থাকে। যা অব্যাহত থাকবে।

দেবিদ্বারে পাওনা টাকার জন্য ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ