হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্য হাতি মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে নারীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতি মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ হায়দারনাশী এলাকার গিয়াস উদ্দিনের আমবাগানে এ ঘটনা ঘটে।

মৃত রুবি আক্তার (৩৮) দক্ষিণ হায়দারনাশী গ্রামের আব্দুস শুক্কুরের স্ত্রী।

জানা গেছে, বন্য হাতি এসে ফসলি জমি নষ্ট করে ফেলে। এ থেকে বাঁচতে গিয়াস উদ্দিনের বাগানেও বৈদ্যুতিক ফাঁদ পাতা হয়। মঙ্গলবার ভোরে জমিতে গেলে বৈদ্যুতিক তারের ফাঁদে পড়েন রুবি আক্তার। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

জেডএম

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম