হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে চামড়া বিক্রি করতে না পেরে মাটিতে পুঁতে ফেলল মাদ্রাসা কর্তৃপক্ষ

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

ছবি: আমার দেশ

লক্ষ্মীপুরে কোরবানির পশুর চামড়া বিক্রি করতে না পেরে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের রামনগর মাদিনাতুল উলুম দাখিল মাদ্রাসায় এমন ঘটনা ঘটে। শুক্রবার বিকেল সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে মাদ্রাসার পক্ষ থেকে বিভিন্ন বাড়ি থেকে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করা হয়। তবে কাঙ্ক্ষিত মূল্য না পাওয়া এবং পাইকারি ক্রেতার সংকটের কারণে চামড়াগুলো বিক্রি করা সম্ভব হয়নি। ফলে দীর্ঘ সময় সংরক্ষণে রাখতে না পেরে এবং দুর্গন্ধ ও পঁচে যাওয়ার আশঙ্কায় শেষ পর্যন্ত চামড়াগুলো মাটিতে পুঁতে ফেলতে বাধ্য হন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, যথাযথ সংরক্ষণ ব্যবস্থা ও কার্যকর বাজার ব্যবস্থাপনার অভাবে প্রতি বছরই চামড়া নিয়ে এমন সংকট তৈরি হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে মাদ্রাসা ও এতিমখানাগুলোর ওপর।

মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যরা জানান, প্রতি বছরের মতো এবারও মাদ্রাসার পক্ষ থেকে শ্রমিক নিয়োগ ও গাড়ি ভাড়া করে বিভিন্ন বাড়ি থেকে জবাইকৃত পশুর চামড়া সংগ্রহ করা হয়। কিন্তু বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেও কোনো সুফল পাওয়া যায়নি। চামড়া ক্রয়ের জন্য কোনো পাইকারি আড়তদার না পাওয়ায় চামড়াগুলো নষ্ট হয়ে যায়।

তারা আরও জানান, পরিবেশ রক্ষার স্বার্থে প্রায় ১৫০টি চামড়া মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এতে মাদরাসাটির বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।

মাদ্রাসার পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, মাদ্রাসার ফান্ড থেকে অর্থ ব্যয় করে শ্রমিকের মাধ্যমে চামড়া সংগ্রহ করা হয়েছিল। কিন্তু দুই দিন অপেক্ষা করেও কোনো পাইকার পাওয়া যায়নি। পরে বাধ্য হয়ে পরিবেশ রক্ষার্থে চামড়াগুলো মাটিতে পুঁতে ফেলতে হয়েছে। এতে মাদ্রাসার বড় ধরনের লোকসান হয়েছে।

এএস

মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে কিশোর নিহত, আহত ১৫

প্রেসিডেন্ট জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে নানা কর্মসূচি

রামগতিতে ঘুরতে গিয়ে চরে আটকা দেড়শতাধিক পর্যটক

বিএসএফের গুলিতে নিহতদের বাড়িতে জামায়াত নেতারা

ডাকাতিয়া নদীতে সাঁতার কাটতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ

পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে কুসিক প্রশাসকের মাংস বিতরণ

বিক্রি না হওয়ায় নদীতে চামড়া ফেলে দিলেন ব্যবসায়ীরা

ফেনীতে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত শতাধিক

বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৪