হোম > সারা দেশ > চট্টগ্রাম

দলীয় সিদ্ধান্ত অমান্য করলে শারীরিক নির্যাতন করার হুমকি বিএনপি নেতার

কুমিল্লা প্রতিনিধি

দলীয় সিদ্ধান্ত অমান্য করলে শারীরিক নির্যাতন করার হুমকি দিয়েছেন কুমিল্লা বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন। রোববার সন্ধ্যায় উপজেলা বিএনপির যৌথসভায় তিনি এই কথা বলেন।

তার এমন বক্তব্যে সমালোচনার ঝড় বইছে কুমিল্লা-পাঁচ নির্বাচনি এলাকায়।

২৩ নভেম্বর সন্ধ্যায় বুড়িচং উপজেলা বিএনপির যৌথ কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন। দুই মিনিটের সেই ভিডিওতে বলতে শোনা যায়— যারা দলীয় নির্দেশনা অমান্য করবে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব। তফসিল পর্যন্ত আমরা অপেক্ষায় আছি। এখানেই শেষ না। তাদের সবাইকে শারীরিকভাবে নির্যাতন করতে হবে। দালালদের জন্য আমাদের জেল খাটতে হয়েছে। ৯০ ভাগ লোকের সমর্থনে কুমিল্লা-৫ আসন বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় মনোনয়ন পেয়েছেন জসীম উদ্দিন। এর বাইরে কোনো কথা থাকার কথা ছিল না। তফসিল পর্যন্ত আমরা দেখছি। বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান বলেছেন চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত অপেক্ষা করতে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিএনপি নেতা দৈনিক আমার দেশকে বলেন, বিএনপি বড় দল। এখানে বিভিন্ন জন বিভিন্ন নেতাকে পছন্দ করেন। কিন্তু সবাই তারেক জিয়ার ধানের শীষ করেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন যে বক্তব্য দিয়েছেন এটা শিষ্টাচারবহির্ভূত।

এ সময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ মনোনয়নপ্রাপ্ত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন।

দলের কোনো নেতাকর্মীকে আপনি শারীরিক নির্যাতন করতে পারেন কিনা— এই বিষয়ে জানতে চাইলে বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন বলেন, আমি বক্তব্যটা দেখেছি। এটা ‘স্লিপ অব টাঙ’।

বিএনপি কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া দৈনিক আমার দেশকে বলেন, শারীরিক নির্যাতন করার কথা বললে এটা শিষ্টাচারবহির্ভূত। এ ধরনের কথা উনি বলতে পারেন না। দলে মান অভিমান থাকবে। একসময় ঠিক হয়ে যাবে।

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

রাউজানে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৫৪

ফাঁদ পেতে মেছো বিড়াল পিটিয়ে মারলো মুরগির খামার মালিক

মতলব উত্তরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে সাংবাদিক প্রবেশ নিষেধ