হোম > সারা দেশ > চট্টগ্রাম

টানা ৭ দিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

হিমালয়ের নিকটবর্তী জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রা। গত ৭ দিন ধরেই তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ২০ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। চলতি সপ্তাহে উত্তরের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে আসতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর চেয়ে মাত্রা দশমিক এক ডিগ্রি সেলসিয়াস কমে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত মঙ্গলবার ১৮.৭, বুধবার ১৮.৫, বৃহস্পতিবার ১৮.৯, শুক্রবার ১৯.৮ এবং শনিবার ১৭.১ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছিল তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার।

রোববার আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর-উত্তর পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। আগামী পাঁচ দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এই পাঁচ দিনের পর রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে।

রাতের তাপমাত্রা কিছুটা কমে আসায় পঞ্চগড়ে আগের চেয়ে কিছুটা বেশি শীত অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকেই বইতে শুরু করে ঠান্ডা বাতাস। কুয়াশা কিছুটা কম থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সহনীয় পর্যায়ে শীত অনুভূত হচ্ছে। এই শীত পঞ্চগড়ের মানুষের জন্য এখনও উপভোগের। তবে যতই দিন গড়াবে ততই শীত তীব্রতার দিকে যাবে।

এদিকে শীতে কাঞ্চনজঙ্ঘার পর্বতমালা উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা আসছে তেঁতুলিয়ায়। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় নিরাশ হচ্ছে পর্যটকরা। কাঞ্চনজঙ্ঘা দেখতে না পারলেও সমতলের চা বাগান, সীমান্ত নদীসহ বিভিন্ন প্রত্নতত্ত্ব ঘুরে দেখছেন তারা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সকাল ৬ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে হয়েছে। আর আগেও টানা পাঁচদিন এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

তিনি আরও জানান, চলতি সপ্তাহে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমে আসবে। এতে করে কিছুটা বেশি শীত অনুভূত হবে।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙায় বিএনপি নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আহত ৪

নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান