হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামুতে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

রামুতে পান্জেগানা-সোনাইছড়ি সড়ক থেকে এক লাখ ৩০ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে রামু থানা পুলিশ।

মঙ্গলবার (২সেপ্টেম্বর) দুপুরে পান্জেগানা বাজারের পূর্বপাশে ঘোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক ও সাথে থাকা মোটরবাইক জব্দ করে পুলিশ।

আটক যুবক আবু তাহের রাজাপালং ইউনিয়নের গিলাতলী এলাকার মৃত সুলতান আহমদের পুত্র।

রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ জানান, পান্জেগানা-সোনাইছড়ি সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি বাইক নিয়ে পালানোর সময় আটক করা হয়।

পরে স্থানীয়দের উপস্থিতিতে বাইকে থাকা বস্তা তল্লাশি করে এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রামু থানায় মাদক মামলা রুজু করা হবে।

মামলায় আপস না করায় বাদীর পিতাকে অপহরণের অভিযোগ

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের মূলহোতা গ্রেপ্তার

খাগড়াছড়িতে নদীতে ভেসে যাওয়া নৈশপ্রহরীর লাশ উদ্ধার

‎পরশুরামে চাইনিজ কুড়ালসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার

জন্ম-মৃত্যু নিবন্ধনে জালিয়াতি, বরখাস্ত চার ইউপি চেয়ারম্যান

কক্সবাজারে ৬ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ

হাইমচরে প্রশাসনের নমনীয়তায় বেপরোয়া রেণু চোরচক্র

কর্তৃপক্ষের ভুলে সীতাকুণ্ডে ৪৯ পরীক্ষার্থীর চরম ভোগান্তি

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে চিকিৎসক দম্পতি গ্রেপ্তার