হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

ছাত্রশিবিরের অপহরণ নাটক এবং অনলাইনে সরকারকে মিথ্যা দোষারোপ ও গুপ্ত নেতাকর্মীর দ্বারা নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ মিছিল অনুষ্ঠিত হয়।

কলেজ ছাত্রদলের আয়োজনে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন রনি, সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেল।

এছাড়া উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন কিরণ, সাজ্জাদ হোসেন শুভ, কলেজ ছাত্রদলের সহসভাপতি আশরাফুল আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর আরিফ, সাংগঠনিক সম্পাদক হাসান নীরবসহ আরো অনেকে।

জেডএম

সাতবাড়ীয়া উচ্চবিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি পরিচিতি সভা অনুষ্ঠিত

টেকনাফে লবণ মাঠ থেকে ১০টি গ্রেনেড ও ২৮টি গুলি উদ্ধার

রাঙামাটিতে কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত

‘জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সিডিএর স্বার্থ রক্ষা করব’

ক্রিকেটার নাঈম হাসানকে মারধর, খুলশীর সেই ওসি প্রত্যাহার

ফ্যাসিবাদবিরোধী কবিতা লিখে নির্যাতনের শিকার আরিফ

চট্টগ্রামের আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা

দখল-দূষণে অস্তিত্ব সংকটে তিতাস নদী

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

আওয়ামীপন্থি ১৩১ আইনজীবীর নাম এখনো বহাল